Toyota Bangladesh Limited

বৈশ্বিক অগ্রযাত্রায়, বি দ্যা রাইট ওয়ান (“Be the Right ONE”)

Toyota Tsusho Group-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমাদের লক্ষ্য হলো পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ব্যবসায়িক মডেল তৈরি করা এবং মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে সমৃদ্ধ সমাজ গঠনে অবদান রাখা।  .আগামী দিনে আমরা যেকোনো ব্যবসায়িক পরিবেশে টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য কাজ করব। একই সঙ্গে টিমওয়ার্কের মাধ্যমে আমাদের লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকব, যাতে আমরা সবসময় আপনার জন্য হতে পারি ‘বি দ্যা রাইট ওয়ান’। (“Be the Right ONE”)পরিবর্তনশীল বিশ্বে আমাদের অগ্রগতির চালিকাশক্তি হলো বহু বছরের অভিজ্ঞতায় গড়ে ওঠা মূল্যবোধ: Humanity, Gembality(*), and Beyond. *Gembality বলতে বোঝায়, “বাস্তব অবস্থানে থেকে চ্যালেঞ্জ গ্রহণ করা এবং সেটি সম্পন্ন করা।”

শ্রীঘ্রই আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।

টয়োটা অনুমোদিত ওয়ার্কশপ

বিক্রয়োত্তর সেবা গ্রহণের জন্য আপনার পছন্দমতো টয়োটো অনুমোদিত ওয়ার্কশপ নির্বাচন করে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেড, ঢাকা

ঢাকা

  • Toyota ৩২২, সৌদি মসজিদ রোড, জগন্নাথপুর, ভাটারা, বারিধারা, ঢাকা ১২২৯।
কারবয় প্রাইভেট লিমিটেড, চট্টগ্রাম

চট্টগ্রাম

  • Toyota এস.কে. মুজিব রোড, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, চট্টগ্রাম, ৪০০০।

আপনার জিজ্ঞাসা ও আমাদের উত্তর

টয়োটা গাড়ির ব্যাপারে আপনার যে বিষয়ণ্ডলো জানা প্রয়োজন

প্রশ্ন: নতুন পরিবেশকের কারণে বাংলাদেশে টয়োটার মডেলগুলোতে কি কোনো পরিবর্তন আসবে?
প্রশ্ন: পরিবেশক পরিবর্তনের কারণে টয়োটার নতুন মডেলের গাড়ি পাওয়ার ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে?

উত্তর: টয়োটা বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সম্মানিত সকল গ্রাহককে যথাসম্ভব সর্বোত্তম সেবা প্রদান অব্যাহত রাখব। পরিবেশক পরিবর্তনের এই সময়ে আপনাদেরকে ধৈর্য ধারণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। টয়োটার ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রম ও সেবাসমূহ নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের অবহিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

প্রশ্ন: ১ জুলাই ২০২৫ তারিখের পর কোথায় গাড়ির সার্ভিস করানো যাবে?

উত্তর: ১ জুলাই ২০২৫ থেকে বিক্রয়োত্তর সেবা, মেরামত ও ওয়ারেন্টি সংক্রান্ত যেকোনো কাজের জন্য আপনি নিম্নোক্ত দুটি ওয়ার্কশপে যোগাযোগ করতে পারবেন:

কন্টিনেন্টাল ওয়ার্কস: ৩২২, সৌদি মসজিদ রোড, জগন্নাথপুর (অ্যাপোলো হাসপাতাল এক্সিট রোড), ঢাকা ১২১২।

কারবয় ওয়ার্কশপ: এস. কে. মুজিব রোড (ফ্লাইওভারের পিলার নং ৭৮-এর পাশে), আগ্রাবাদ, চট্টগ্রাম, ৪০০০।

 

প্রশ্ন: সার্ভিসের মান কি আগের মতোই থাকবে?

উত্তর: জি, অবশ্যই। এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এসময়ে দ্রুত ও দক্ষ সেবা প্রদানের বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।

 

প্রশ্ন: ওয়ারেন্টি নিয়ে কোনো সমস্যা হবে কি?

উত্তর: জি না, কোনো সমস্যা হবে না। ওয়ারেন্টি সংক্রান্ত সব কিছু আগের নিয়মেই চলবে এবং যথারীতি গ্রহণ করা হবে।

প্রশ্ন: টয়োটার অরিজিনাল পার্টস কি আগের মতোই পাওয়া যাবে?

উত্তর: আপাতত ১ জুলাই ২০২৫ থেকে কন্টিনেন্টাল ওয়ার্কস এবং কারবয় ওয়ার্কশপে কেবল বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। পার্টস এবং দামের বিষয়ে পর্যায়ক্রমে আপডেট জানানো হবে।

 

প্রশ্ন: পার্টসের দাম বা প্রাপ্যতায় কি কোনো পরিবর্তন হচ্ছে?

উত্তর: পার্টস ও দামের বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। পরিবেশক পরিবর্তন প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেব।

প্রশ্ন: আমার বর্তমান ওয়ারেন্টি কি কার্যকর থাকবে?

উত্তর: হ্যাঁ, আপনার বিদ্যমান ওয়ারেন্টি কন্টিনেন্টাল ওয়ার্কস ও কারবয় ওয়ার্কশপে মাধ্যমে যথারীতি প্রযোজ্য থাকবে।

 

প্রশ্ন: ওয়ারেন্টি-সংক্রান্ত বিষয়ে আমি কার সঙ্গে যোগাযোগ করব?

উত্তর: আপনার ওয়ারেন্টি স্ট্যাটাস জানতে অনুগ্রহ করে যোগাযোগ করুন: enquiries@toyota-bd.com

প্রশ্ন: এই পরিবর্তনের ফলে টয়োটার গাড়ির দামে কি প্রভাব পড়বে?

উত্তর: পরিবেশক পরিবর্তন প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে সঙ্গে গাড়ির দামের বিষয়ে আপডেট জানানো হবে।

 

প্রশ্ন: কোনো নির্দিষ্ট সময়ে কি গাড়ি ক্রয় করা স্থগিত থাকবে?

উত্তর: গাড়ি ক্রয়ের বিষয়ে জানতে অনুগ্রহ করে সরাসরি আমাদের নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুন: enquiries@toyota-bd.com or ফোন করুন: +৮৮০ ৯৬৬৬ ৭০৮০০০.

প্রশ্ন: বুকিংকৃত গাড়িটির ডেলিভারি কি বিলম্বিত হবে?

উত্তর:অনুগ্রহপূর্বক আপনার বুকিং রেফারেন্স নম্বরটি শেয়ার করুন, আমরা দ্রুততম সময়ে আপডেট জানিয়ে দিব। আপনি নিশ্চিত থাকতে পারেন পরিবেশক পরিবর্তনের এই সময়েও আপনার অর্ডারকৃত গাড়িটিই আমাদের অগ্রাধিকারে থাকবে।

যোগাযোগ করুন

গ্রাহক সেবাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আপনার মতামত ও প্রশ্ন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে নিচের তথ্যগুলো দিয়ে সহায়তা করুন। আমরা যত দ্রুত সম্ভব আপনার সাথে যোগাযোগ করব।

    Toyota Tsusho will collect the personal information provided here for the purposes of responding to your enquiries and communications with you only. Please feel free to contact us if you have any question on the use of your personal information.

    টয়োটা বাংলাদেশ-এ যোগ দিন

    টয়োটা বাংলাদেশ-এ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের কর্মীরা সম্ভাবনাময়। তাই আমরা তাদের প্রশিক্ষণ ও শেখার সুযোগ তৈরি করি, যাতে তারা দক্ষতা অর্জন করে পেশাগত জীবনে এগিয়ে যেতে পারেন। টয়োটার সংস্কৃতির মূল ভিত্তি ‘কাইজেন’—অর্থাৎ ধারাবাহিক উন্নয়ন। এই ধারণা থেকেই আমরা এমন একটি সহযোগিতামূলক পরিবেশ তৈরি করেছি, যেখানে আমাদের সদস্যরা দক্ষ, দায়িত্বশীল এবং মানবিক গুণসম্পন্ন মানুষ হয়ে ওঠার সুযোগ পায়।

    আপনি কি আপনার ক্যারিয়ারের পরবর্তী ধাপে এগিয়ে যেতে প্রস্তুত? নিচে আপনার জীবনবৃত্তান্ত আপলোড করে আবেদন করুন।